ফাইল ছবি
আন্তর্জাতিক

ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলন আজ

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ঢাকায় শুরু হচ্ছে দুই দি‌ন ব্যাপী ভারত মহাসাগরীয় সম্মেলন।

আরও পড়ুন: জার্মানিতে গোলাগুলি, নিহত ২

শুক্রবার (১২ মে) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলন শুরু হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন।

সম্মেলনে মরিশাসের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি এবং আরও ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী-মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং উচ্চ পর্যায়ের দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। দুই দিন ব্যাপী এ সমেম্মলন শনিবার শেষ হবে।

আরও পড়ুন: ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

সম্মলেন নিয়ে বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রেস ব্রিফিংএ বলেন, এবারের আয়োজনের থিম- ‘শান্তি, প্রগতি এবং একটি প্রাণবন্ত ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব’।

তিনি আরও বলেন, কোভিড-পরবর্তী বৈশ্বিক অবস্থা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-পরবর্তী সময়ে এই প্রতিপাদ্যটি খুবই যুক্তিযুক্ত ও প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করছি যে, এই সম্মেলনের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলের সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় অনেক সুপারিশ ও মতামত উঠে আসবে, যা এই অঞ্চলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: ইমরান খানের গ্রেফতার অবৈধ

২০১৬ সাল থেকে বিভিন্ন দেশে এই সম্মেলন নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এ পর্যন্ত সর্বমোট পাঁচটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০১৬ সালে সিঙ্গাপুরে, ২০১৭ সালে শ্রীলঙ্কায়, ২০১৮ সালে ভিয়েতনামে, ২০১৯ সালে মালদ্বীপে এবং ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে।

সম্মেলনটি মূলত ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোকে নিয়ে আয়োজন করা হলেও এতে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়ে থাকে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা