ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

জার্মানিতে ছুরি হামলায় আহত অন্তত ৪ 

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির ডুসবুর্গ শহরে একটি ফিটনেস স্টুডিওতে ছুরি নিয়ে হামলা চালিয়েছেন এক ব্যক্তি। এতে অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে ৪ নারীর মৃত্যু

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। খবর ডয়েচে ভেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত একজন আক্রমণকারী ছুরি নিয়ে ওই ফিটনেস স্টুডিওতে ঢুকে পড়ে। এলোপাথারি ছুরি চালাতে থাকে সে। এতে গুরুতর আহত হন অন্তত ৪ জন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, অন্তত একজন অপরাধী একটি ছুরি ব্যবহার করে শহরের একটি জিমে বেশ কয়েকজনের উপর আক্রমণ করেছিল। এতে আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। একজন গুরুতর আহত হলেও বিপদ কাটিয়ে উঠেছেন।

আরও পড়ুন : টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন

কে বা কেন এই হামলা চালানো হয়েছে তা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি পুলিশ। তবে পার্শ্ববর্তী অঞ্চল এসেন থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আততায়ীকে ধরার জন্য গোটা অঞ্চল সিল করে দেওয়া হয়েছে। আততায়ী খুব বেশি দূর পালাতে পারেনি বলেই তাদের বিশ্বাস।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন জার্মান পার্লামেন্টের প্রেসিডেন্ট বারবেল বাস।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা