ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

তিউনিসিয়ায় সাবেক স্পিকার ঘানুসি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিউসিয়ার নিরাপত্তা বাহিনী দেশটির ইসলামপন্থী আন নাহদার নেতা ও পার্লামেন্টের সাবেক স্পিকার রাশিদ আল ঘানুসিকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন : ব্রাজিল-রাশিয়া বৈঠক অনুষ্ঠিত

রাজধানী তিউনিসে জিজ্ঞাসাবাদের জন্য ন্যাশনাল গার্ডের একটি ভবনে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে দলের ফেসবুক পেজে জানিয়েছেন আন নাহদার কর্মকর্তা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী রফিক আবদেসসালাম।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী রফিক বলেন, সোমবার (১৭ এপ্রিল) নিরাপত্তা বাহিনী ঘানুসির বাড়ি ঘেরাও করে তাকে উত্তর তিউনিসে আল-আওনিয়া ন্যাশনাল গার্ড বেজে নিয়ে যায়।

আরও পড়ুন : সুদানে সংঘর্ষ, নিহত বেড়ে প্রায় ২০০

তিউনিসিয়া কর্তৃপক্ষ অবশ্য সাবেক স্পিকার রাশিদ আল ঘানুসির এ গ্রেফতারের ব্যাপারে কিছু জানায়নি।

চলতি বছরের গত ২১ ফেব্রুয়ারি ঘানুসিকে সন্ত্রাসবিরোধী আদালতে তলব করা হয়েছিল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক কাজ করার অভিযোগে। তবে ওই সময় তাকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন : মিয়ানমারে ৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমা

তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেছেন আন নাহদার নেতা ও পার্লামেন্টের সাবেক স্পিকার রাশিদ আল ঘানুসি।

তিউনিসিয়ান কর্তৃপক্ষ দেশব্যাপী প্রেসিডেন্ট কায়েস সাইদের সমালোচকদের ধরপাকড় শুরু করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা