আন্তর্জাতিক

ব্রাজিল-রাশিয়া বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার সাথে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বৈঠক করেছেন।

আরও পড়ুন: শেখ হাসিনার গাড়ি বহরে হামলা সাবেক এমপিসহ ৪ জনের যাবজ্জীবন

ইউক্রেনে মার্কিন প্রতিরক্ষা সহায়তা নিয়ে দক্ষিণ আমেরিকান এই নেতার মন্তব্যে যুক্তরাষ্ট্রের সমালোচনার মধ্যেই ব্রাজিলে সোমবার ল্যাভরভ ও লুলার এ বৈঠক অনুষ্ঠিত হলো।

সম্প্রতি চীন ও সংযুক্ত আরব আমিরাত সফরকালে লুলা ইউক্রেন যুদ্ধকে উৎসাহিত করার জন্যে যুক্তরাষ্ট্রকে দায়ী এবং পশ্চিমাদের সমালোচনা করেন। একইসাথে তিনি শান্তি আলোচনা শুরুর জন্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতি আহ্বান জানান।

সার্গেই ল্যাভরভ শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দেয়ায় লুলাকে ধন্যবাদ জানান। কিন্তু যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ব্রাজিল বাস্তবতার দিকে না তাকিয়ে রুশ-চীনা প্রচারণাকেই তোতা পাখির মতো আবৃত্তি করে যাচ্ছে।

উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় ব্রাজিল যোগ দেয়নি। এছাড়া ইউক্রেনে অস্ত্র সরবরাহের অনুরোধও প্রত্যাখ্যান করেছে।

এদিকে চীন সফরে যাওয়ার আগে লুলা যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্যে কয়েকটি দেশ নিয়ে একটি গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন: দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা

ব্রাজিলে আসার মধ্য দিয়ে ল্যাভরভ তার সপ্তাহব্যাপী ল্যাটিন আমেরিকা সফর শুরু করেন। এরপর তার ভেনিজুয়েলা, নিকারাগুয়া ও কিউবা যাওয়ার কথা রয়েছে। এসব দেশের বামপন্থী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের বৈরি সম্পর্ক বিদ্যমান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা