ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে ৪ নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের কা‌লিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারী নিহত হয়েছেন।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া নিলে আইনি ব্যবস্থা

বুধবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। তাদের মধ্যে শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।

নিহতদের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে জাকাতের কাপড়ের জন্য সল্লা যাচ্ছিলেন মা-মেয়েসহ চার নারী। রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে চারজনই মারা যান।

আরও পড়ুন : মোটরসাইকেল চলবে পদ্মা সেতুতে

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, ভোরে নিহত চারজন নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চার নারী নিহত হন। মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা