সারাদেশ

পাগলা কুকুরের কামড়ে আহত ১২

জেলা প্রতিনিধি : জামালপুরে একদল পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : আ’লীগ কখনো যড়যন্ত্র করে না

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্কের ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহতরা হলেন- উপজেলার গাবেরগ্রাম এলাকার মো. মৃদুল (৪০), গৃহবধূ মুন্নি (৩৬), মিজানুর (২১), গৃহবধূ আনেছা (৫০), রিনা বেগম (৪৮), যুবক (৪৮), বালিজুড়ি পশ্চিমপাড়া এলাকার কবির (৪০), শিশু তাছির (৩), ইয়াসিন (৭), মাহিন (৬), ইরা মনি (১১) ও হাসিব (১২)।

আরও পড়ুন : ব্রাজিল-রাশিয়া বৈঠক অনুষ্ঠিত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মঞ্জুরুল বারী মোবাইলফোনে জানান, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১২ জন কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কেউ বাড়িতে দাঁড়িয়ে থাকার সময়, কেউবা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কুকুর দ্বারা আক্রান্ত হন। এ বিষয়ে এলাকার সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া যে কোনো পরামর্শের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা