সারাদেশ

উলিপুরে ডায়রিয়ায় এক শিশুর মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সোহেল মিয়া নামে এক শিশুর মুত্যু হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যদিয়ে যাচ্ছে

গত এক সপ্তাহের ব্যবধানে ডায়রিয়া ২৪ জন আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। প্রচন্ড দাবদাহে উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া, জ্বর-সর্দিসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ টারিপাড়া গ্রামের ফরিদ আলীর পুত্র সোহেল মিয়া (১৪) ডায়রিয়ায় আক্রান্ত হলে পরিবারের কাউকে জানায়নি।

পরদিন মঙ্গলবার সকালে স্বজনরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সিংহভাগ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন পৌরসভার নারিকেল বাড়ী গ্রামের এমদাদুল হকের স্ত্রী ফুলরানী (৪০) ও গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামের ফজলুল রহমানের পুত্র সুমন মিয়া (৩৫)।

প্রায় এক সপ্তাহ সময় ধরে প্রচন্ড দাবদাহে উপজেলার বিভিন্ন এলাকার মানুষজন ডায়রিয়া, সর্দি-জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ বলেন, শিশুটির ফুড পয়জনিং হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পথেই মারা গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা