সারাদেশ

সেপটিক ট্যাংকে মিলল শিশুর লাশ

জেলা প্রতিনিধি : গাইবান্ধায় আব্দুল্লাহ মিয়া (৮ মাস) নামের এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ট্যাংকের পাশে পড়ে থাকা কাঁথা দেখে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : আ’লীগ কখনো যড়যন্ত্র করে না

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর (নন্দীর ভিটা) গ্রামের মোস্তাফা মিয়ার সেপটিক ট্যাংক থেকে আব্দুল্লাহ মিয়ার লাশ উদ্ধার করা হয়।

শিশু আব্দুল্লাহ মিয়া ওই গ্রামের মাহাবুর রহমান ও জোসনা বেগম দম্পতির ছেলে।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া নিলে আইনি ব্যবস্থা

স্বজনরা বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে আব্দুল্লাহ মিয়া নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ওই ট্যাংকের পাশে একটি কাঁথা পড়ে থাকতে দেখা যায়। এতে সন্দেহ হলে ট্যাংকের ভেতর তল্লাশি করে আব্দুল্লাহ মিয়ার লাশ পাওয়া যায় এবং তা উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।

লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিজানুর রহমান জানান, শিশুটি আমার আত্মীয়। নিখোঁজের পর আমিসহ প্রায় সহস্রাধিক মানুষ খোঁজাখুঁজি করেছি। পরে মঙ্গলবার সকালে বাড়ির পাশের সেপটিক ট্যাংকে আব্দুল্লাহ মিয়ার লাশ পাওয়া গেছে।

আরও পড়ুন : মোটরসাইকেল চলবে পদ্মা সেতুতে

সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্বজনদের বাড়ি থেকে আব্দুল্লাহ মিয়া নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা