ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

দুবাইয়ের ভবনে আগুন, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের বিলাসবহুল দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

আরও পড়ুন : সুদানে সংঘর্ষ, নিহত ২৭

শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুন লাগার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদন প্রকাশ করে এপি।

খালিজ টাইমস দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুনের বিষয়ে অবহিত করা হয়।

আরও পড়ুন : অবশেষে ম্যাক্রোঁরই জয়

প্রতিবেদনে আরও বলা হয়, বন্দর সাইদ ও হামরিয়াহ ফায়ার স্টেশনের দলগুলো অপারেশনের ব্যাকআপ সরবরাহ করেছিল। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর পর শুরু হয় কুলিং অপারেশন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ভবন থেকে আগুনের লেলিহান শিখা দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অ্যাপার্টমেন্টের জানালা থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা গেছে।

আরও পড়ুন : জামিন পেল ইমরান খান

ভবনটিতে অবস্থিত একটি দোকানের এক শ্রমিক জানান, তারা বিকট শব্দ শুনতে পান। তার কথায়, আমরা কয়েক মিনিটের জন্য কী ঘটছে তা বুঝতে পারিনি। কিন্তু তখন আমরা জানালা দিয়ে ধোঁয়া ও আগুন বের হতে দেখেছি।

সিভিল ডিফেন্সের মুখপাত্র নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, আহতদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : সুদানের প্রেসিডেন্ট ভবন দখল

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ভবনের নিরাপত্তা মেনে চলায় ঘাটতি রয়েছে। যার ফলে আগুন লেগেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ বিশদভাবে জানতে তদন্ত পরিচালনা করছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা