ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

সৌদি-ইয়েমেনের ৯০০ বন্দি বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক : শান্তি আলোচনার পর সৌদি আরব ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির মধ্যে প্রথমবারের মতো বন্দি বিনিময় হয়েছে।

আরও পড়ুন : ১৫ রুশ গোয়েন্দা কর্মকর্তা বহিষ্কার

শুক্রবার (১৪ এপ্রিল) উভয় পক্ষের প্রায় ৯০০ বন্দিকে মুক্তি ও বিনিময় করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)।

প্রত্যক্ষদর্শী ও হুথিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন জানায়, শুক্রবার দুপুরের দিকে প্রথম দু’টি ফ্লাইট একযোগে সরকার-নিয়ন্ত্রিত শহর এডেনে ৩৫ জন এবং হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় ১২৫ জনকে নিয়ে অবতরণ করেছে।

বন্দিদের মুক্তি এবং বিনিময়ের প্রক্রিয়া ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিআরসি। আন্তর্জাতিক এই সংস্থা বলেছে, আগামী কয়েক দিন ইয়েমেন ও সৌদি আরবের ৬টি শহরে মুক্তিপ্রাপ্ত বন্দিদের নিয়ে যাওয়ার জন্য তাদের (আইসিআরসি) বিমানগুলো ব্যবহার করা হবে।

আরও পড়ুন : ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১২

ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলো গত মাসে সুইজারল্যান্ডে এক বৈঠকে ৮৮৭ বন্দির মুক্তির বিষয়ে রাজি হয়েছিল। পরে অন্যান্য বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা করার জন্য মে মাসে আবারও বৈঠকে বসার ব্যাপারে ঐক্যমতে পৌঁছায় তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, একসঙ্গে এতজন বন্দি বিনিময়ের এ ঘটনা সৌদি ও হুথি গোষ্ঠীর মধ্যে চলমান শান্তি আলোচনায় আস্থা তৈরির মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই।

আইসিআরসির আঞ্চলিক পরিচালক ফ্যাব্রিজিও কার্বোনি বলেছেন, বৃহত্তর রাজনৈতিক সমাধানের জন্য বন্দিদের এ মুক্তি আমাদের গভীর আকাঙ্ক্ষা তৈরি করেছে। উভয়পক্ষের সদিচ্ছার ফলে সংঘাতের কারণে বিচ্ছিন্ন শত শত পরিবার পুনরায় একত্রিত হচ্ছে। আমাদের আশা, বন্দি বিনিময়ের বিষয়টি সৌদি-ইয়েমেন সংঘাত সমাধানের গতিকে ত্বরান্বিত করবে।

আরও পড়ুন : তিনশোর বেশি আসন পাবে ক্ষমতাসীনরা

ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছেন। এ যুদ্ধকে সৌদি আরব ও ইরানের মধ্যে ‘প্রক্সি যুদ্ধ’ হিসাবে বিবেচনা করা হয়। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ২০১৪ সালে ক্ষমতাসীন সরকারকে হটিয়ে সানার দখল নেয়। পরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।

গত মাসে রিয়াদ ও তেহরান ২০১৬ সালে ছিন্ন করে ফেলা কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনে রাজি হয়। এর ফলে দীর্ঘদিন ধরে চলে আসা ইয়েমেন সংকটের অবসান নিয়ে আশা তৈরি হয়।

আরও পড়ুন : জাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলা

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সৌদি আরবের একটি প্রতিনিধি দল সানায় হুথি বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা শেষ করেছে। বৈঠক শেষে উভয় পক্ষের কর্মকর্তারা বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে কিছু বিষয়ে থেকে যাওয়া মতানৈক্য দূর করতে আরও আলোচনার প্রয়োজন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা