ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওপর স্মোক বোমা হামলা হয়েছে। হামলার সাথে সাথে নিরাপত্তা কর্মীদের তৎপরতায় অক্ষত আছেন তিনি।

আরও পড়ুন : ইউক্রেনে মিসাইল হামলা, নিহত ৮

শনিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় জাপানের ওয়াকাইয়ামা শহরে এ হামলা ঘটেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।

আরও পড়ুন : সৌদি আরবে বিরল শিলাবৃষ্টি

শনিবার দেশটির ওয়াকাইয়ামা শহরের সমাবেশে ভাষণ দিতে নির্দিষ্ট সময়ে কিশিদা মঞ্চে ওঠার পরপরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় সেই বোমাটি।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বোমাটি প্রাণঘাতী ছিল না।

আরও পড়ুন : ৫ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

জাপানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া বস্তুটি ‘স্মোক বোম্ব’ জাতীয় বোমা ছিল বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ধরনের বোমায় ব্যাপক পরিমাণে ধোঁয়া সৃষ্টি হলেও বিস্ফোরণজনিত ক্ষয়ক্ষতি হয় না।

এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

আরও পড়ুন : নিউ মার্কেটে আগুনে আহত ১৭

ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা বোমাটি বিস্ফোরণের পরপরই এক তরুণকে গ্রেফতার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে গ্রেফতার ঐ তরুণের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে জড়ো হওয়া ব্যক্তিরা বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে পড়েন।

আরও পড়ুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট

প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এক নির্বাচনী প্রচার অভিযানে গিয়ে ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা