আন্তর্জাতিক

ইউক্রেনে মিসাইল হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২১ জন।

আরও পড়ুন : রাজধানীর নিউ মার্কেটে ভয়াবহ আগুন

শুক্রবার (১৫ এপ্রিল) ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরের আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়। খবর আলজাজিরার।

দোনেস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো জানিয়েছেন, সাতটি রাশিয়ান এস-৩০০ মিসাইল স্লোভিয়ানস্ক শহরে আঘাত হেনেছে। হামলায় এখন পর্যন্ত ২১ জন আহত ও আটজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

ইউক্রেনের পুলিশ জানায়, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে নিয়ে আসার সময় অ্যাম্বুলেন্সে একটি শিশু মারা গেছে।

শিশুটির বয়স দুই বছর বলে জানিয়েছেন দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। পাশাপাশি পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : জেলেনস্কির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

এদিকে মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের একটি ভিডিও পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি লিখেছেন, ‘দুষ্টু রাষ্ট্রটি আবার তাদের শক্তি দেখিয়েছে। তারা প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করছে, সব কিছু ধ্বংস করে দিচ্ছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

সার মজুত: জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজে...

ফেনীতে ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত

ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে...

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

নানান রোগে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা