সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : দেশের মানুষ ভুল করে না

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উখিয়ার ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এ সময় আরসা সদস্যদের গুলিতে নূর হাবা (৫০) নামে এক পথচারী ও পুলিশের গুলিতে আরসার সদস্য মো. হাসিম (৩২) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ পুলিশ সদস্য।

আরও পড়ুন : ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ

পুলিশ জানায়, নিহত আরসা সদস্য হাসিম চাঁদাবাজি ও মাদক পাচারসহ একাধিক মামলার আসামি। তিনি ১৮নং ক্যাম্পের বশির আহমেদের ছেলে। পথচারী নূর হাবা স্থানীয় নুরুল ইসলামের স্ত্রী। আটক আরসা সদস্য মোহাম্মদ সাদেক (৩১) ১৮ নং ক্যাম্পের নুরুল হাকিমের ছেলে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, দুপুরের দিকে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল ক্যাম্প ১৮ এর এল/১৭ ব্লকে মসজিদের পাশে পাহাড়ের পাদদেশে কয়েকটি ঘর ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আশপাশের গলি ও পাহাড় থেকে আরসার অস্ত্রধারী ২০-৩০ জন সন্ত্রাসী গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এ সময় আরসার গুলিতে এক পথচারী নিহত হন। ঘণ্টাব্যাপী গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটু দূরে আরসার শীর্ষ নেতা হাসিমের মরদেহ উদ্ধার করে। এরপর আশপাশের ঘরে তল্লাশি চালিয়ে এক আরসা সন্ত্রাসীকে আটক করা হয়।

আরও পড়ুন : চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ চৌধুরী

৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা