আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিস্ফোরণে ১৮ হাজার গরুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি ডেইরি ফার্মে বিস্ফোরণের ঘটনায় প্রায় ১৮ হাজার গরুর মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : আজ পহেলা বৈশাখ

শুক্রবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে টেক্সাসের একটি দুগ্ধ খামারে বিস্ফোরণে আনুমানিক ১৮ হাজার গরু মারা গেছে। ওই দুগ্ধ খামারের নাম সাউথ ফর্ক ডেইরি। এটি টেক্সাসের ডিমিট শহরের কাছে অবস্থিত।

বিস্ফোরণের ঘটনায় ডেইরি ফার্মটির এক কর্মী গুরুতর আহত হয়েছেন। কর্তৃপক্ষ ও স্থানীয় ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ডেইরি ফার্মের যন্ত্রপাতি মিথেন গ্যাসের সংস্পর্শে আসায় বা ওই যন্ত্রের মধ্যে মিথেন গ্যাস জমে থাকায় বিস্ফোরণ ঘটে ও পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : মঙ্গল শোভাযাত্রা শুরু

ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, তারা স্থানীয় সময় সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফার্মে আগুন লাগার বিষয়টি জানতে পারে। শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা ছবিতে আগুন ও বিস্ফোরণের পর কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

পুলিশ ও জরুরি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটকা পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগুন এবং ধোঁয়ায় মারা যাওয়া গরুর সঠিক পরিসংখ্যান অজানা থাকলেও শেরিফের অফিস বিবিসিকে বলেছে, ‘আনুমানিক ১৮ হাজার গবাদি পশু’ নেই।

আরও পড়ুন : ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে। বিবিসি বলছে, ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে প্রায় ৩০ লাখ খামারের প্রাণী মারা গেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা