ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক : বৈদেশিক লেনদেনে অনিয়মের অভিযোগে বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ইডি।

আরও পড়ুন : বিভেদ ভুলে এক হচ্ছে কাতার-বাহরাইন

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সংস্থাটির একটি অফিসিয়াল সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা নথিভুক্ত করেছে।

বলা হয়েছে, বিবিসির বিরুদ্ধে বিদেশি তহবিল ব্যবহারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। এজন্যই সংবাদমাদ্যমটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি), আইটি বিভাগ জানিয়েছিল যে, বিবিসি গ্রুপের বিভিন্ন সংস্থার দেখানো আয় এবং মুনাফা ভারতে তাদের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনেক ক্ষেত্রে কর ফাঁকির ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন : প্রশান্তির বৃষ্টি মসজিদে নববীতে

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবিসির নয়াদিল্লি ও মুম্বইয়ের কার্যালয়ে প্রায় ৬০ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল ভারতের আয়কর বিভাগ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পর ওই অভিযান চালানো হয়। অভিযানের সময় বিবিসি কর্মীদের কাছ থেকে মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করেন কর কর্মকর্তারা।

এর আগে ১৭ জানুয়ারি বিবিসি-২ নামের চ্যানেল ‘ইন্ডিয়া: দ্য মোদী কোশ্চেন’নামেও ওই তথ্যচিত্র সম্প্রচার করে। সেখানে ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা চলাকালে মোদীর ভূমিকা তুলে ধরা হয়। সম্প্রচারের পরপরই তথ্যচিত্রটি ভারতজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

আরও পড়ুন : রুশ বাহিনীকে আইএসের সাথে তুলনা

ভারত সরকার তথ্য প্রযুক্তি আইনের অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে এরই মধ্যে তথ্যচিত্রটির লিংক শেয়ার করা ভিডিও ও টুইট ব্লক করেছে। যদিও এখনো ওই তথ্যচিত্রটি ভারতে নিষিদ্ধ করা হয়নি, তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতে বিবিসির সম্প্রচারও বন্ধের আবেদন করে আদালতে জনস্বার্থে মামলাও করা হয়েছিল। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। এই তথ্যচিত্রটি নিয়ে বিতর্কের মাঝেই বিবিসির অফিসে এমন ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়...

বুরকিনা ফাসোর জালে গুনে গুনে ৭ গোল আর্জেন্টিনার

প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় প...

ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন সাময়িক ঝড়ে মুছে যাবে না: এম জে আকবর

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা