আন্তর্জাতিক

প্রশান্তির বৃষ্টি মসজিদে নববীতে

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, এরমধ্যেই হঠাৎ করে সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে মুষলধারে বৃষ্টি ঝরেছে। এ সময় বৃষ্টির মাঝেই নামাজ-ইবাদত ও জিকিরে লিপ্ত ছিলেন ইবাদতকারীরা।

আরও পড়ুন : রাস্তায় নয়, সংকট হবে শৃঙ্খলায়

বুধবার (১২ এপ্রিল) বিকেলে এই রহমতের বৃষ্টি ঝরেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া। এসময় মসজিদে নববী প্রাঙ্গণে উপস্থিত ইবাদতকারীরা বৃষ্টিতে ভিজেই নামাজ আদায় করেন।

বৃষ্টির সময় মসজিদে নববী প্রশাসনের পক্ষ থেকে জরুরি পরিস্থিতির কারণে উঠানে বসানো বিশাল ছাতাগুলো খুলে দেওয়া হয়। খোলা জায়গা থেকে কার্পেট সরিয়ে দেওয়া হয়। এবং পরিচ্ছন্নতা কর্মীদের কার্যক্রম বাড়িয়ে দেওয়া হয়।

পরিচ্ছন্নতা কর্মীরা মসজিদে নববির আঙিনা, ছাদসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার করেন।

রমজান মাসে যেহেতু ওমরাহকারীর সংখ্যা সাধারণ সময়ের চেয়ে একটু বেশি থাকে। ফলে এ সময় এমন আবহাওয়া বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই বৃষ্টি নামার পর কাবার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করে। ওমরাহকারীদের ওমরাহ পালনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেটি নিশ্চিত করার চেষ্টা করেন তারা।

আরও পড়ুন : চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

এর আগে গত সোমবার (১০ এপ্রিল) সৌদি আরবের মক্কা নগরীতে মুষলধারে বৃষ্টি ঝরে। এসময় পবিত্র রমজান মাসে উমরাহ করতে আসা উমরাহকারীরা প্রশান্তির বৃষ্টিতে ভিজেছেন। কাবা চত্বরে বৃষ্টি এবং সেই বৃষ্টিতে মানুষের ভেজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা