জাপান
আন্তর্জাতিক

নতুন ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : আবারও নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি কোরিয়া উপদ্বীপ ও জাপানের মাঝামাঝি জলসীমায় পড়ার পর জাপানের হোক্কাইডো দ্বীপে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : রাস্তায় নয়, সংকট হবে শৃঙ্খলায়

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে সিউলের সামরিক বাহিনী। খবর আলজাজিরার।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে ছোড়া হয়েছে।

আরও পড়ুন : চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

ধারণা করা হচ্ছে, এটি মধ্যমপাল্লা বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এটি এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরিয়া উপদ্বীপ ও জাপানের মাঝে জলসীমায় সাগরে পতিত হয়েছে। এটাকে বড় ধরনের উসকানি হিসেবে আখ্যা দিয়েছে দক্ষিণ কোরিয়া।

এদিকে জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের জলসীমায় পতিত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি টোকিও। এ ঘটনায় জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে দক্ষিণ কোরিয়া।

আরও পড়ুন : তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস

তবে এ বিষয়ে এখনো উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা