ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

১৫ রুশ গোয়েন্দা কর্মকর্তা বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত রুশ দূতাবাসে কর্মরত ১৫ ‘গোয়েন্দা কর্মকর্তাকে’ বহিস্কারের ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন : ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১২

বৃহস্পতিবারের (১৩ এপ্রিল) এ ঘটনায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে বলে জানিয়েছে এএফপি।

‘একেবারে অবন্ধুত্বপূর্ণ’ সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করে এর জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে রাশিয়া।

এক বিবৃতিতে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড বলেছেন, ‘এ ১৫ গোয়েন্দা কর্মকর্তা এমন সব কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা তাদের কূটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

আরও পড়ুন : তিনশোর বেশি আসন পাবে ক্ষমতাসীনরা

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার এসব কর্মকর্তাকে ‘ব্যক্তিত্বহীন’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে অবশ্যই নরওয়ে ছাড়তে হবে।

হুইটফেল্ড এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় বলেন, অনেকদিন ধরেই তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তারা কী ধরনের কার্যক্রমে জড়িত সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে তিনি অস্বীকার করেন।

ভার্ডেন্স গং (ভিজি) সংবাদপত্র জানায়, এসব কর্মকর্তা রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা’ এসভিআর এবং সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ’র জন্য কাজ করেন বলে মনে করা হয়।

আরও পড়ুন : জাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলা

তবে এ ব্যাপারে এএফপি কাউন্টার ইন্টেলিজেন্সের দায়িত্বে থাকা নরওয়ের পুলিশ সিকিউরিটি সার্ভিসের (পিএসটি) সাথে যোগায়োগ করলে তারা কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

এদিকে রাশিয়ার দূতাবাসের মুখপাত্র তিমুর চেকানোভ এক ই-মেইল বার্তায় এএফপি’কে জানিয়েছে, ‘প্রতিক্রিয়াটি অত্যন্ত নেতিবাচক।’

এটি আরেকটি একেবারে অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ। নরওয়ের এমন পদক্ষেপের জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা