ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

সুদানের প্রেসিডেন্ট ভবন দখল

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের প্রেসিডেন্টের বাসভবন দখল করা হয়েছে বলে জানিয়েছে দেশটির শক্তিশালী আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে বাংলা উৎসব

শনিবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে এ দাবি করেছে আরএসএফ।

আরএসএফ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সেনাপ্রধানের বাসভবন, প্রেসিডেন্ট প্রাসাদ এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর দখল করেছে। এছাড়া উত্তরের শহর মোরোউই এবং পশ্চিমের আল-ওবেইদের বিমানবন্দর তারা দখল করেছে।

আরও পড়ুন : সৌদি-ইয়েমেনের ৯০০ বন্দি বিনিময়

বিগত কয়েক দিন ধরে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এই পরিস্থিতিতে শনিবার রাজধানী খার্তুমে ভারী গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এক বিবৃতিতে আরএসএফ বলেছে, ‘শনিবার খার্তুমের সোবায় ক্যাম্পে সেনাবাহিনীর একটি বড় ইউনিট প্রবেশ করে এবং সেখানে আধাসামরিক বাহিনীকে অবরুদ্ধ করে ফেলে।’

আরও পড়ুন : ১৫ রুশ গোয়েন্দা কর্মকর্তা বহিষ্কার

এতে বলা হয়েছে, সেনাবাহিনী ‘সব ধরনের ভারী এবং হালকা অস্ত্র দিয়ে একটি আকস্মিক আক্রমণ শুরু করেছে।’

তবে সুদানের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আধাসামরিক বাহিনী সামরিক ঘাঁটিতে হামলা করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা