আন্তর্জাতিক

জামিন পেল ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এবং বিক্ষোভ উসকে দেয়ার মামলায় জামিন পেয়েছেন। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ইমরান খানকে জামিন দিয়েছেন লাহোর হাইকোর্ট। শুক্রবার জামিনের এ আদেশ দেয়া হয়।\

আরও পড়ুন: ৪২ ডিগ্রিতে পুড়ছে চুয়াডাঙ্গা

এর আগে, গত ৬ এপ্রিল মঞ্জুর আহমেদ খান নামে একজন ম্যাজিস্ট্রেট ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে বিদ্বেষ ছড়ানো এবং প্রতিষ্ঠান ও শীর্ষ কর্মকর্তাদের অমার্জনীয় ক্ষতি করার চেষ্টা করার অভিযোগে এফআইআর দায়ের করেন। ইসলামাবাদের রমনা থানায় ওই এফআইআর দায়ের করা হয়।

এ মামলায় জামিন আবেদন করেছিলেন ইমরান। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে লাহোর হাইকোর্টে হাজির হন তিনি। এ সময় আদালত ২৬ এপ্রিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এছাড়া এক বিচারককে হুমকি দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ২৯ মার্চ ইমরান খানের বিরুদ্ধে ফের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এ পরোয়ানা জারি করে ইসলামাবাদের একটি আদালত।

যে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সেটা মূলত ইমরান খানের একটি বক্তব্য সম্পর্কিত। গত বছর রাষ্ট্রদ্রোহের মামলায় শাহবাজ গিল নামে তার এক রাজনৈতিক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তার জামিন দিতে অস্বীকৃতি জানান আদালত।

এরপর ইসলামাবাদের ফাতিমা জিন্নাহ পার্কে এক সমাবেশে ইমরান খান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরী ও পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে ‘দেখা নেয়ার’ হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এরপরই ইমরান খানের বিরুদ্ধে মামলা হয়।

আরও পড়ুন: ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১২

সম্প্রতি তোষাখানা মামলার শুনানিতে উপস্থিত না হওয়ায় ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানা নিয়ে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তানের রাজনীতির মাঠ। চরম নাটকীয়তার পর ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিল করেন আদালত।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা