ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পুতিনের ওপর কোনো আস্থা নেই

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএনের নেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন : মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার

এ সাক্ষাৎকারে যুদ্ধ বন্ধে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করবেন কিনা এ প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, এখন পুতিনের সাথে বৈঠক করার মতো কোনো পরিস্থিতি নেই। তার ওপর আমাদের কোনো আস্থা নেই। কারণ তিনি কথা রাখেন না।

জেলেনস্কি আরও জানান, রাশিয়াকে আমাদের দেশ ছাড়লে আমরা উৎসাহ নিয়ে কূটনীতিকভাবে জড়িত হব।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এ সময় তিনি নিজের পরিবার ও সন্তানদের বিষয়ে জানান, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমার ছেলে স্কুলে পড়ছে। তারা দুজনেই ইউক্রেনে আছে। তারা অন্য সাধারণ ইউক্রেনীয় বাচ্চাদের মতোই। আমরা সাইরেনের সাথেই বসবাস করছি।

সাক্ষাৎকারটিতে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা বিজয় চাই, যুদ্ধের মধ্যে থাকতে চাই না। কিন্তু ইতোমধ্যে আমরা চ্যালেঞ্জগুলোর সাথে নিজেদের মানিয়ে নিয়েছি। সবাই একটি জিনিসই চায়, যুদ্ধের অবসান।

আরও পড়ুন : টিসিবির কার্ডে আজ থেকে পণ্য মিলবে

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ সেনাবাহিনী ইউক্রেনে হামলা চালায়। একই বছরের অক্টোবরে ইউক্রেনের ৪ টি অঞ্চল অধিগ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে জেলেনস্কি একটি ডিক্রি জারি করেন।

ঐ ডিক্রি অনুযায়ী, পুতিনের সাথে কখনো আলোচনা করবেন না জেলেনস্কি। তবে যুদ্ধ শুরুর পর রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি কথা বলতে চেয়ে কয়েকবার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা