জাতীয়

টিসিবির কার্ডে আজ থেকে পণ্য মিলবে

সান নিউজ ডেস্ক : বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে রমজান উপলক্ষে ঢাকাসহ সারাদেশে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে।

আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণ বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু

বুধবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। আজ রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে। দুই পর্বে চলবে এ কার্যক্রম। প্রথম পর্বের কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ঢাকা মহানগরীসহ সারাদেশে বিক্রয় কার্যক্রম শুরু হবে।

ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন: মিয়ানমার ইতিবাচক সাড়া দেয়নি

কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সময়ে নির্ধারিত ডিলারদের কাছ থেকে প্রথম পর্বে রমজানের পাঁচটি পণ্য কিনতে পারবেন।

একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি করে চিনি, ছোলা এবং খেজুর কিনতে পারবেন।

আরও পড়ুন: অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশে নতুন আইন

রমজানে টিসিবি প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, ছোলা ৫০ টাকা ও খেজুর ১০০ টাকা কেজি দরে বিক্রি করবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা