ফাইল ছবি
আন্তর্জাতিক

অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: উন্নত জীবনের আশায় অবৈধ উপায়ে ইউরোপে ঢোকার চেষ্টা করেন হাজার হাজার মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে যারা অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করে তাদের প্রতি এবার কঠোর হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋসি সুনাকের সরকার।

ঋষি সুনাক বুধবার (৮ মার্চ) দেশটির সংসদে একটি আইন উত্থাপন করেছেন। এতে অবৈধ উপায়ে যারা ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বা যে কোনো উপায়ে যুক্তরাজ্যে ঢুকবেন তাদের বের করে দেওয়ার বিষয়টি রয়েছে।

আরও পড়ুন: ওমরাহতে বয়স্কদের জন্য ইলেক্ট্রিক গাড়ি

কিন্তু এ আইন উত্থাপন করার পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ঋসি সুনাক বলেছেন, এই আইনটি হলে নৌকায় করে যুক্তরাজ্যে আর মানুষ আসবেন না। কারণ তারা জানবেন যে, অবৈধ পথে আসলেই বের হয়ে যেতে হবে। তিনি আরও জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের কয়েক সপ্তাহের মধ্যেই বের করে দেওয়া হবে।

কি আছে আইনে?

উত্থাপিত নতুন আইন অনুযায়ী, কেউ অবৈধ পথে যুক্তরাজ্যে আসলেই স্বরাষ্ট্রমন্ত্রণালয় তাকে দেশ থেকে বের করে দেবে। অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশ অথবা ‘তৃতীয় কোনো নিরাপদ’ দেশে পাঠানো হবে। যেমন আফ্রিকার দেশ রুয়ান্ডা।

আইনগত বিষয় এবং মানবাধিকারের বিষয়টি ওই তৃতীয় দেশে থাকা অবস্থায় শোনা হবে।অবৈধভাবে প্রবেশের দায়ে যাদের একবার বের করে দেওয়া হবে তারা আর কখনো যুক্তরাজ্যে প্রবেশ ও নাগরিকত্ব পাবে না।

আরও পড়ুন: আর্জেন্টিনায় ভয়াবহ দাবানল

এদিকে যুক্তরাজ্যে এ আইনটি নিয়ে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। ক্ষমতাসীনরা চাচ্ছেন, এর মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করতে। তবে বিরোধী দলগুলো বলেছে, আশ্রয়প্রার্থীদের ওপর চড়াও না হয়ে যারা এ নিয়ে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক তৈরি করেছে তাদের কার্যক্রম বন্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা