ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তেলের দাম বাড়ালো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : চাহিদা বাড়ায় এশিয়া ও ইউরোপের জন্য জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি আরামকো।

আরও পড়ুন : ইসরাইলি অভিযানে নিহত ৬

আরামকো জানিয়েছে, আরব লাইট ক্রুডের দাম প্রতি ব্যারেলে সর্বোচ্চ ২.৫০ ডলার বাড়ানো হবে। যা আগের চেয়ে ৫০ সেন্ট বেশি।

এছাড়া আরব হেবির ক্ষেত্রেও একই স্তরে দাম নির্ধারণ করা হয়েছে। এই মূল্য এপ্রিলের জন্য কার্যকর হবে।

আরও পড়ুন : অন্তর্ঘাতমূলক কিনা তদন্তের প্রয়োজন

এ বিষয়ে রাশিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরব ধারাবাহিকভাবে দ্বিতীয় মাসে তেলের দাম বাড়ালো। এশিয়া আরামকো অধিকাংশই দীর্ঘমেয়াদি চুক্তিরভিত্তিতে ৬০ শতাংশ তেল বিক্রি করে।

এই মহাদেশ তাদের অন্যতম বড় বাজার। প্রত্যেক মাসেই কোম্পানিটি তেলের দাম পর্যালোচনা করে।

আরও পড়ুন : উখিয়ায় রোহিঙ্গা নেতা খুন

বিশ্বের সবচেয়ে বেশি তেল রপ্তানিকারক দেশটি ইউরোপ ও ভূমধ্য অঞ্চলের জন্যও তেলের দাম বাড়িয়েছে। কেবল যুক্তরাষ্ট্রের জন্য মূল্য অপরিবর্তিত থাকবে।

গত সপ্তাহে আরামকো’র প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের জানান, চীনসহ ইউরোপ এবং যুক্তরাষ্ট্রেও ব্যাপক চাহিদা বেড়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা