ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক : এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

আরও পড়ুন : বেলারুশের বিরোধী নেতার কারাদণ্ড

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ডাভাও দে ওরোর মারাগুসান মিউনিসিপ্যালের মিন্দালো দ্বীপের কাছে অগভীর এ ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। যদিও এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বিপর্যয়ের কথা শোনা যায়নি।

আরও পড়ুন : মহাকাশে রকেট ধ্বংস করল জাপান

মাটির গভীরে হওয়া ভূমিকম্পের তুলনায় অগভীর ভূমিকম্পগুলোতে বেশি ক্ষয়ক্ষতি হয়। তাই ভূমিকম্পের পর ফিলিপাইনের কর্মকর্তারা কিছু জায়গায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন।

মারাগুসান দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের একজন কর্মী জানান, ভূমিকম্পের কারণে জাতীয় মহাসড়কে কোনো ভূমিধসের ঘটনা ঘটেছে কিনা সেটি খতিয়ে দেখছেন তারা।

আরও পড়ুন : ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী

তিনি বলেছেন, আমরা এখন পর্যন্ত কোনো হতাহত এবং ক্ষয়ক্ষতির খবর পাইনি। তবে আমরা আশপাশের গ্রামগুলোতে খোঁজ-খবর নিচ্ছি। ভূমিকম্পে আমাদের অফিসও কেঁপে ওঠে।তবে কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি।

তাগুম পুলিশ স্টেশনের কর্মকর্তা স্টেফেনি ক্লেমেন জানান, ভূমিকম্পটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল এবং পর পর কয়েকটি আফটারশক সংঘটিত হয়।ৎ

আরও পড়ুন : ভিসা প্রক্রিয়া সহজ করছে রাশিয়া

তিনি আরও জানান, তাৎক্ষণিক আমরা ডেস্কের নিচে চলে যাই এবং কম্পন থেমে গেলে সোজা বাইরে চলে যাই। মৃদু আফটারশকের কারণে আমরা এখনো বাইরে আছি।

ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাধারণ মানুষের মনে প্রচণ্ড ভীতি তৈরি করেছে বলেও জানান এ কর্মকর্তা।

আরও পড়ুন : ইমরান খানের বক্তব্য প্রচার নিষিদ্ধ

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারের’ কাছে অবস্থিত হওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে প্রতিদিনই ভূমিকম্প হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা