সংগৃহীত
আন্তর্জাতিক

ইমরান খানের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে দেশটির আদালত।

আরও পড়ুন : ছাত্রীদের ওপর বিষপ্রয়োগ ক্ষমার অযোগ্য

সোমবার (৬ মার্চ) ইমরান খানের দায়ের করা আবেদনের ওপর শুনানির পর তা বাতিল করে আগের রায় বহাল রাখেন অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সোমবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত পিটিআই চেয়ারম্যান ইমরান খানের আবেদন খারিজ করে দেন। গত ২৮ ফেব্রুয়ারি একই আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন : সৌদি বিশ্বের ২২ দেশে কোরআন দিবে

এরআগে প্রধানমন্ত্রী হিসেবে প্রাপ্ত উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ায় তার বিরুদ্ধে তোশাখানা মামলা দায়ের করা হয় কিন্তু এই মামলার শুনানিতে ক্রমাগত অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।

গতকাল রোববার (৫ মার্চ) ইসলামাবাদ পুলিশের একটি দল ইমরান খানকে গ্রেফতার করতে তার লাহোরের জামান পার্কের বাসায় যায়। তবে পিটিআই প্রধানকে গ্রেফতার না করে খালি হাতে ফিরে আসে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, গ্রেফতার এড়াতে কৌশলের আশ্রয় নিয়েছেন ইমরান খান।

আরও পড়ুন : ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী

পরবর্তীতে ইমরান খান ইসলামাবাদের দায়রা আদালতে আবেদন করেন। এতে বলা হয়, যদি তার অ্যারেস্ট ওয়ারেন্ট প্রত্যাহার করা হয়, তাহলে তিনি এই মামলায় আত্মপক্ষ সমর্থন করার জন্য একটি ন্যায্য সুযোগ পাবেন। তবে তা খারিজ হওয়ায় তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বহাল থাকলো।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা