আন্তর্জাতিক

ছাত্রীদের ওপর বিষপ্রয়োগ ক্ষমার অযোগ্য

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে স্কুলছাত্রীদের বিষপ্রয়োগে ঘটনাকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ ’ বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনি।

আরও পড়ুন : সৌদি বিশ্বের ২২ দেশে কোরআন দিবে

রোববার (০৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।

তিনি বলেছেন, ‘কর্তৃপক্ষের উচিত শিক্ষার্থীদের বিষক্রিয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা। এটি একটি ক্ষমার অযোগ্য অপরাধ। অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত।’

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নভেম্বর থেকে দেশটির বিভিন্ন স্কুলের হাজারেরও বেশি ছাত্রী ‘মৃদু বিষপ্রয়োগ’ হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় অন্তত সাড়ে ছয়শ স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির কিছু রাজনীতিবিদদের ধারণা, যেসব কট্টরপন্থি ধর্মীয় গোষ্ঠী নারী শিক্ষার বিরোধী, তারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, বিষপ্রয়োগের ঘটনার তদন্ত সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকারের তালিকায় রয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের পরিবারের উদ্বেগ দূর এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার কাজ চলছে।

আরও পড়ুন : ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে শিয়া মুসলিমদের পবিত্র নগরী কওম থেকে শুরু হওয়া এ হামলা দেশটির ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ২৫টিতে ছড়িয়ে পড়েছে। এতে কিছু আতঙ্কিত অভিভাবক তাদের সন্তানদের স্কুল থেকে সরিয়ে নিয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা