আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের বোলানে পুলিশ ভ্যানে বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন পুলিশ।

আরও পড়ুন: জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ

সোমবার (৬ মার্চ) দুপুরে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলানের কাম্ব্রি সেতুর কাছে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী বোমা হামলা বলা হচ্ছে। হামলার দায় এখনও কোনো পক্ষ স্বীকার করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অব্স্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: প্রবাসীদের দেখে রাখার অনুরোধ

পুলিশ জানায়, হামলাকারী একটি মোটরসাইকেল করে এসে বিস্ফোরণ ঘটায়। হামলার পর বোম্ব ডিসপোজাল ইউনিট ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। পুরো এলাকা ঘিরে তল্লাশি চলছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেনজো বলেছেন, সন্ত্রাসীরা হামলার মাধ্যমে তাদের ঘৃণ্য লক্ষ্য অর্জন করতে চায়। তবে, তা কোনোভাবে সম্ভব হবে না।

আরও পড়ুন: তেল আমদানিতে ভারতের রেকর্ড

বেলুচিস্তান কনস্ট্যাবুলারি বা বিসি প্রাদেশিক ‍পুলিশের একটি বিভাগ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কিংবা কারাগারের মতো স্পর্শকাতর জায়গাগুলোতে নিরাপত্তা দিয়ে থাকেন বিসির সদস্যরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা