সংগৃহীত
আন্তর্জাতিক

মুরগি ‘আপাতত’ না খাওয়ার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ড রাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে এইচ৫এন১ ভাইরাস বা বার্ড ফ্লু। সংক্রমিত এলাকার এক কিলোমিটারের মধ্যে সব ধরনের পোষা পাখি মেরে ফেলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের ইংরেজি দৈনিক পত্রিকা ডেকান হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন : হেলিকপ্টারে চড়িয়ে ৮০ শিক্ষার্থীকে সংবর্ধনা

এদিকে হাঁস-মুরগি খাওয়া কমিয়ে দিয়েছেন স্থানীয়রা। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, মুরগির মাংস ‘আপাতত’ না খাওয়া উচিত। এতে তেমন ক্ষতি হবে না। বরং রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে।

প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে ঝাড়খণ্ডের বোকারো জেলায় বার্ড ফ্লু শনাক্তের জেরে প্রায় চার হাজার হাঁস-মুরগি মেরে ফেলা হয়। এরপর রাজ্যের রাজধানী রনচিতেও এর সংক্রমণ শনাক্ত হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, ২০২০ সাল থেকে টানা তৃতীয় বছর ঝাড়খণ্ডে পাখি মৃত্যুর খবর পাওয়া গেল। যতবারই এ ধরনের খবর ছড়ায়, ততবারই স্থানীয় লোকজন হাঁস, মুরগি ও ডিম খাওয়া কমিয়ে দেন।

আরও পড়ুন : ছাত্রীদের ওপর বিষপ্রয়োগ ক্ষমার অযোগ্য

যদিও এই ভয়কে ‘ভিত্তিহীন’ বলা হচ্ছে। তবে এমন সতর্কতার প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা।

রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (রিমস)-এর মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. অশোক কুমার শর্মা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ভাইরাসটির প্রায় প্রতিটি ধরনই তাপমাত্রা সংবেদনশীল, এটি সত্য। এতে আক্রান্ত মুরগি বা পাখি সঠিক উপায়ে রান্না করলে ভাইরাস মারা যায়। তবে অন্য উপায়ে সেটি সংক্রমিত পাখি থেকে মানুষের মধ্যে পৌঁছাতে পারে।

তিনি বলেন, ভাইরাসটির প্যাথোজেনোসিটি খুব বেশি। প্রায়ই লক্ষ্য করা যায়, এটি খামারে দ্রুত ছড়িয়ে গণহারে পাখি হত্যা করে। এই মুহূর্তে পোল্ট্রিগুলোর মধ্যে ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা ও সংক্রমণ আটকানোই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পাখিগুলো মেরে ফেলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। যারা কাজটি করবেন, তাদের প্রতিক্ষেত্রে সতর্কতা থাকতে হবে। কারণ ভাইরাসগুলো খুব বেশি সক্রিয়। হাঁস-মুরগি পরিষ্কার ও রান্নার সময়ও একই সতর্কতা প্রযোজ্য। যারা মাংস পরিষ্কার বা রান্না করেন, তারা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। যদিও রান্না করার পরে ভাইরাসটি নিষ্ক্রিয় হয়ে যায়।

আরও পড়ুন : ইমরান খানের আবেদন খারিজ

প্রসঙ্গত, বার্ড ফ্লুয়ের নতুন ধরন এইচ৫এন১। এর প্রাদুর্ভাব ঘটেছিল ২০২০ সালে। সম্প্রতি কয়েকমাসে এই ভাইরাসে রেকর্ড সংখ্যক বুনো পাখি এবং পোল্ট্রিতে হাস-মুরগির মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে স্তন্যপায়ী প্রাণীরাও আক্রান্ত হওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। ডব্লিউএইচও এই ভাইরাস সংক্রমণের ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং সব দেশ থেকেই উচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে।
সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা