আন্তর্জাতিক

মানিকই ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ত্রিপুরায় দ্বিতীয় ইনিংসের সূচনা করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

আরও পড়ুন: বেলারুশের বিরোধী নেতার কারাদণ্ড

সোমবার (৬ মার্চ) রাতে দলের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে বিজয়ী বিধায়কদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেই বৈঠকেই দলের শীর্ষ নেতা হিসেবে বেছে নেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে।

বৈঠকে ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ডা. মানিক সাহার নাম প্রস্তাব করেন। তার এই প্রস্তাবকে স্বাগত জানান রামপদ জমাতিয়া এবং বলিষ্ঠ নেতা রতন লাল নাথ। পরে শাসকদলের নির্বাচিত অন্য সদস্যরাও তাকে ধ্বনিভোটে স্বাগত জানান।

ভোটের ফল ঘোষণার পর থেকেই সম্ভাব্য পরিষদীয় দলনেতা হিসেবে ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে একাধিকবার বিজয়ী প্রতিমা ভৌমিকের নাম শোনা যাচ্ছিল।

আরও পড়ুন: মহাকাশে রকেট ধ্বংস করল জাপান

তবে সোমবার রাতের বৈঠকে শীর্ষনেতা হিসেবে আর কারও নাম আলোচনায় আসেনি। বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরপরই প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ঘোষণা করেন পরিষদীয় দলনেতার নাম।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চলের কোর্ডিনেটর সম্বিত পাত্রা, প্রদেশ বিজেপি প্রভারি ডা. মহেশ শর্মা, কেন্দ্রীয় প্রভারি হিসেবে আসামের পরিবহনমন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য প্রমুখ।

বৈঠক শেষে রাজভবনে গিয়ে পরিষদীয় দলনেতা সরকার গঠনের ব্যাপারে দাবি জানান। সে সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্যসহ বিদায়ী মন্ত্রিসভার সদস্যরা। শরিক দল আইপিএফটি’র একমাত্র জয়ী বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়াও লিখিতভাবে রাজ্যপালকে এ মর্মে অবহিত করেন।

বৈঠকে পরিষদীয় দলনেতা নির্বাচনের আগামী ৮ মার্চ শপথগ্রহণ অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরা সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী

দলীয় সূত্রে খবর, প্রধানমন্ত্রীর আগেই মঙ্গলবার বিকেলে ত্রিপুরায় পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথগ্রহণের বিভিন্ন প্রস্তুতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, ত্রিপুরায় গত ২ মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই নিশ্চিত হয়ে যায়, রাজ্যটিতে দ্বিতীয় ইনিংসের সূচনা করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা