সংগৃহীত ছবি
খেলা

আফগানদের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডাকে ১২৫ রানের বিশাল ব্যাবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে আফগানিস্তান।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

মঙ্গলবার (৪ জুন) প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ৭৬ ও ইব্রাহিম জাদরানের ৭০ রানে ভর করে ৫ উইকেটে ১৮৩ রান করে আফগানিস্তান। জবাবে খেলতে নেমে ৫৮ রানে গুটিয়ে যায় উগান্ডা।

১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অসাধারণ এক কাভার ড্রাইভে চার মেরে উগান্ডা ইনিংসের সূচনা করেন রোনাক প্যাটেল। কিন্তু সেই কাভার ড্রাইভের চেয়েও দৃষ্টিনন্দন ছিল ফারুকির পরের দুই বল। দুর্দান্ত দুই ইয়র্কার ডেলিভারিতে ফেরান উগান্ডার দুই ব্যাটারকে। হ্যাটট্রিকের সম্ভাবনা ছিল। তবে সেটা হয়নি। অবশ্য ফারুকির হ্যাটট্রিক না হলেও উইকেটের জন্য ভুগতেও হয়নি আফগানিস্তানকে। পরের ওভারে মুজিব উর রহমানের বলে ফেরেন আরেক ওপেনার সেজাই। ৮ রানে ৩য় উইকেটের পতন উগান্ডার।

আরও পড়ুন : অধিনায়ককে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ

দলীয় ১৮ রানে আবার জোড়া আঘাত। এবার শিকারী নাভিন উল হক। তিন বলের ব্যবধানে নিয়েছেন ২ উইকেট। প্রথমে দীনেশ নাকরানি হয়েছেন বোল্ড। আর দুই বল পর আল্পেশ রামজানি স্লিপে ক্যাচ দেন গুলবাদিন নাইবের হাতে। ১৮ রানেই পতন ঘটে ৫ম উইকেটের। শঙ্কা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম রানের গুটিয়ে যাওয়ার।

তবে রিয়াজত আলী শাহকে নিয়ে সেই লজ্জা থেকে উগান্ডাকে মুক্তি দেন রবিনসন ওবুয়া। উগান্ডার ইনিংসে এই দুজনেই কেবল গিয়েছেন ডাবল ডিজিটে। দলীয় ৪৭ রানে আরেক দফায় ফারুকির জোড়া আঘাত। রিয়াজাত এবং ব্রায়ান মাসাবাকে ফেরান এই পেসার। ওই ওভারের শেষ বলেই রবিনসনের উইকেট নিয়ে ফাইফার পূর্ণ করেন ফারুকি।

আরও পড়ুন : সুপার ওভারে নামিবিয়ার জয়

দলীয় ৫৮ রানে পরপর ২ উইকেট নিয়ে উগান্ডার ইনিংস গুটিয়ে দেন আফগান অধিনায়ক রশিদ খান। আফগানদের জয় আসে ১২৫ রানে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা