আন্তর্জাতিক

চীনে কয়লাখনি ধসে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরে ইনার মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লাখনি ধসে অন্তত ২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৫০ জনেরও বেশি শ্রমিক।

আরও পড়ুন : গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়

বুধবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চীনের বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, আলক্সা লিগের ওপেন-পিট কয়লা খনি থেকে এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দ্বিতীয় দফায় বড় ধরনের ধসে আটকে পড়া লোকদের উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত অভিযান ফের শুরু করার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

উদ্ধারকারী দলের এক নেতা জানান, একটি বড় ভূমিধসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিশাল এলাকা জুড়ে হওয়া ভূমিধসে উদ্ধারকারী দলের কয়েক ডজন কর্মী ও বেশ কয়েকটি গাড়ি চাপা পড়ে।

আরও পড়ুন : মধুবালা‘র প্রয়াণ

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং জীবিতদের দ্রুত উদ্ধার করার জন্য কর্তৃপক্ষকে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় ৯০০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

সিসিটিভি বলছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে কয়লা খনিটিতে ধসের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৫৩ জন শ্রমিক। খনিটি জিনজিং কোল মাইনিং কোম্পানি পরিচালনা করছিল।

আরও পড়ুন : পিকআপ চাপায় মা-ছেলের মৃত্যু

প্রসঙ্গত, দেশটিতে প্রায়শই খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়। সেখানে কয়লা খনিতে সুরক্ষা আইনের যথাযথ প্রয়োগ হয় না বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে চীনে একটি কয়লা খনিতে কার্বন মনোক্সাইড গ্যাস লিকেজের ঘটনায় ২৩ শ্রমিক প্রাণ হারান। ২০২১ সালে শানডং প্রদেশের একটি সোনার খনিতে বিস্ফোরণে মারা যান আরও ১০ শ্রমিক।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা