জাতীয়

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়

সান নিউজ ডেস্ক : দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।

আরও পড়ুন: কৃষিপ্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে এই অপারেটরের ব্যবহারকারীরা বিড়ম্বনায় পড়েছেন।

এ সময় ব্যবহারকারীরা অনেকেই ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে জানান, ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে গ্রামীণফোন ব্যবহারকারীরা নেটওয়ার্ক পাচ্ছেন না। এতে ভয়েস ও ইন্টারনেট ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা।

গ্রামীণফোনের এক কর্মকর্তা বলেন, আজ সকালে হঠাৎ করেই নেটওয়ার্ক পাচ্ছেন না বলে গ্রাহকদের অভিযোগ আসে। পরে জানা যায়, দেশের উত্তরাঞ্চলের ৩টি স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়েছে। তাই এই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে গ্রামীণফোন তাদের ফেইসবুক পেইজে জানিয়েছে, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

আরও পড়ুন: বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে

এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। গ্রাহকসেবার মান নিম্নমানের হওয়ায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। দীর্ঘ ৬মাস পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা