জাতীয়

বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে

সান নিউজ ডেস্ক : ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ চলছে।

আরও পড়ুন: গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫ টা পর্যন্ত। এর মাঝে এক ঘণ্টা বিরতি থাকবে।

এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

এ নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬ জন। বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলে ২৩ জন ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে রয়েছেন ২৩ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু।

তিনি জানান, ‘বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রথম দিন স্বতস্ফূর্তভাবে ৪৫৭৭ জন আইনজীবী ভোট দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত একইভাবে ভোটগ্রহণ চলবে।’

এদিকে প্রথম দিনের ভোটগ্রহণ শেষে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন তারা।

আরও পড়ুন: তাজিকিস্তানে ৭.২ মাত্রার ভূমিকম্প

এ সময় ভোটগ্রহণে কারচুপির অভিযোগ এনে তারা বৃহস্পতিবার ভোট বর্জন এবং অন্যান্য ভোটারদের ভোটদান থেকে বিরত থাকতে অনুরোধ জানান নীল প্যানেলের প্রার্থীরা।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা