জাতীয়

সার কিনবে সরকার

সান নিউজ ডেস্ক : ২২৫ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার ৭০৬ টাকা সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে থাকবে মোট ৬০ হাজার টন ইউরিয়া সার। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশ থেকে এসব সার কেনা হবে।

আরও পড়ুন : চট্টগ্রামে উপ-নির্বাচন ২৭ এপ্রিল

বুধবার (২২ ফেব্রুয়ারি) ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভাশেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

মাহবুব খান বলেন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশের কাছ থেকে ১২তম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১১০ কোটি ২০ লাখ ৫৩ হাজার ১৫০ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে। সরকারের পক্ষে সার কিনবে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।

এ ছাড়া সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রেস কোম্পানি থেকে ১৮তম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১১৫ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৫৫৬ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : কারাগারে সাবেক এমপি আরজু

এর আগে চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি সরকার বিসিআইসির অধীনে ৪৫ হাজার টন ফসফরিক অ্যাসিড ও রক ফসফেট কেনার সিদ্ধান্ত নিয়েছিল। এ জন্য খরচ ধরা হয়েছিল ২০৭ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ১৩৮ টাকা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা