জাতীয়

হজযাত্রীদের পাসপোর্ট আপাতত জমা নয়

নিজস্ব প্রতিবেদক: আপাতত হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: মস্কোতে ঢাকার দূতকে তলব

জানা যায়, সৌদি আরব সরকারের বায়োমেট্রিক পদ্ধতির ভিসার কারণে আপাতত হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা না দেওয়ার অনুরোধ করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। চলতি বছর (২০২৩ সাল) সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হয়েছে গত ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয় হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, হজযাত্রীদের ভিসার জন্য নিবন্ধনের তিনদিনের মধ্যে পাসপোর্ট ও কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট নিজ দায়িত্বে ঢাকার আশকোনার হজ অফিসে জমা দিতে হবে।

আরও পড়ুন: কারাগারে সাবেক এমপি আরজু

পাসপোর্ট জমা না দেওয়ার অনুরোধের বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি সরকার হজযাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুসারে এ বছর সব হজযাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সেই লক্ষ্যে হজযাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনার হজ অফিসে জমা না দিয়ে নিজের কাছে সংরক্ষণের অনুরোধ জানিয়ে এতে বলা হয়, এরইমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের হজ অফিস থেকে পাসপোর্ট ফেরত নেওয়ার জন্যও অনুরোধ করা হলো। এ বিষয়ে করণীয় হজযাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা