ভূমিকম্প
আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় তুরস্কে ৬ জন নিহত ও আহত হয়েছেন প্রায় ছয় শতাধিক মানুষ। অনেকে আটকা পড়েছেন বিধ্বস্ত ভবনে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত রাত ৮টা ৪ মিনিটে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৪। এর কয়েক মিনিট পরেই আঘাত হানে ৫ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূকম্পন।

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানায়, ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে। তুরস্কে যারা মারা গেছেন তারা হাতায় প্রদেশের আনতাকিয়া, দেফনে ও সামানদাগির বাসিন্দা।

আরও পড়ুন: বিশ্বযুদ্ধের উসকানি দিচ্ছে পশ্চিমারা

ভূমিকম্পের পর তুরস্ক সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। ভূমিকম্পে যেসব ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে প্রবেশ না করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠে সিরিয়া ও তুরস্ক। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। তারপর প্রায় ১০০ বার ‘আফটার শক’-এ কেঁপে উঠে তুরস্ক ও সিরিয়া। ভূমিকম্পে দেশ দুটির বিস্তীর্ণ এলাকা এখন শুধুই ধ্বংসস্তূপ। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকেই চাপা পড়ে আছেন।

আরও পড়ুন: ভাষা শহীদদের আমরা ভুলিনি

জাতিসংঘের তথ্য সূত্রে জানা গেছে, শুধু তুরস্কেই ভেঙে পড়েছে দুই লাখ ৬৪ হাজার বাড়ি। সিরিয়াতেও প্রায় ৫০ হাজার বাড়ি ভেঙে পড়েছে বলে অনুমান আন্তর্জাতিক ত্রাণকর্মীদের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা