রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
আন্তর্জাতিক

পশ্চিমারা পুতিনকে ফেলে দিতে চায়

আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্বীকার করেছেন- পশ্চিমারা শুধু রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, দেশটির সরকারও পরিবর্তন করতে চায় বলে মন্তব্য করেছে রাশিয়া।

আরও পড়ুন: ঘোষণা ছাড়াই ইউক্রেন সফরে বাইডেন

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক টেলিগ্রামবার্তায় এ কথা বলেন। ইয়েনি সাফাকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মারিয়া জাখারোভা বলেন, ফরাসি একটি সংবাদমাধ্যমকে গত রোববার রাতে সাক্ষাৎকার দেওয়ার সময় ম্যাক্রোঁ রাশিয়ার বিরুদ্ধে এ ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেন।

ম্যাক্রোঁ বলেন, রাশিয়াকে ধ্বংস করতে চায় না পশ্চিমারা, তারা এর শাসক পরিবর্তন করতে চায়।

আরও পড়ুন: ১ ডলারে মিলছে ৫ লাখ ইরানি রিয়াল

ইমানুয়েল ম্যাক্রোঁর এক মন্তব্যের জেরে তাকে পূর্বসূরি নেপোলিয়ান বোনাপার্টের পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

জাখারোভা বলেন, ফ্রান্সের ইতিহাস ম্যাক্রোঁকে দিয়ে শুরু হয়নি। তার আগেও বহু নেতা ছিলেন। ইতিহাস থেকে ফ্রান্সকে শিক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়ে ম্যাক্রোঁকে ‘মূল্যহীন’ আখ্যা দেন মারিয়া।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা