ফাইল ছবি
আন্তর্জাতিক

ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: ৫ বছর পর ইউরোপের ৩ দেশ সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফর শুরু করছেন ফ্রান্স থেকে। তারপর যাবেন সার্বিয়া ও হাঙ্গেরিতে।

আরও পড়ুন: ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহত ৭৮

সোমবার (৬ মে) প্যারিসে জিনপিংয়ের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সেখানে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েনও উপস্থিত থাকবেন।

প্যারিস সফরে তিনি ইইউর কঠোর নীতির মুখে পড়তে পারেন। তবে সার্বিয়া ও হাঙ্গেরিতে তিনি উষ্ণ অভ্যর্থনা পাবেন। কারণ এ ২ দেশ রাশিয়ার প্রতি নরম নীতি নিয়ে চলতে চায়।

ফরাসি প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়, আলোচনা পুরোপুরি রাজনৈতিক হবে। সেখানে রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গ গুরুত্ব পাবে।

আরও পড়ুন: হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত

উল্লেখ্য, ২০২২ থেকে ইইউ রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। তবে চীন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। অবশ্য ফ্রান্সে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের দাবি, রাশিয়ার প্রতি চীন নিরপেক্ষ অবস্থান নিয়ে চলছে।

এর আগে ২০১৯ সালে শি জিনপিং ইইউ সফর করেছেন। সে সময়ের সঙ্গে বর্তমান সময়ের কোনো তুলনাই চলে না। তখন কেউ কোভিড ১৯-এর নাম জানত না। রাশিয়া যে ইউক্রেনকে আক্রমণ করবে, তাও ভাবা যায়নি। ব্রাসেলস তখন বেজিংয়ের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করছিল। এখন সময় বদলেছে।

বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। এছাড়া চীনের প্রতি নির্ভরতা কমাতে নতুন আইন আনা হয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ফ্রান্সের সরকারি সূত্র বলছে, রাশিয়া যাতে এ বিরোধ মেটানোর রাস্তায় আসে তার জন্য চীনকে চাপ দেবে ফ্রান্স। তবে তাতে কতটা কাজ হবে, তা নিয়ে সংশয় আছে।

কারণ গতবছর ফ্রান্সের অনুরোধে জিনপিং ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে রাজি হন। কিন্তু তারপরও কিছুই বদলায়নি।

প্যারিসের ক্যাথলিক ইনস্টিটিউটের গবেষক এমানুয়েল লিনকট জানান, ম্যাক্রোঁর সঙ্গে শি জিনপিংয়ের এ বৈঠক গুরুত্বপূর্ণ।

তবে মনে রাখতে হবে, এ মাসের শেষের দিকে রুশ প্রেসিডেন্ট চীন সফরে যাচ্ছেন। ফলে বেইজিং তাদের অবস্থান থেকে সরবে বলে মনে হয় না। আন্তর্জাতিক বিষয়ে শি জিনপিংয়ের অবস্থান বিন্দুমাত্র বদলের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আরও পড়ুন: ইসরায়েলের পাল্টা হামলায় নিহত ১৯

চীনা প্রেসিডেন্টের এ সফরে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। বলা হচ্ছে, এয়ারবাস চীনকে বড় অর্ডার দিতে পারে। তবে ইইউর বরাবরের বক্তব্য, তারা চীন থেকে অনেক বেশি জিনিস আমদানি করে, সেই তুলনায় রফতানির পরিমাণ অনেক কম।

গতবছর চীনের ইলেকট্রিক গাড়ি নিয়ে তদন্ত করার পর ইইউ জানায়, বেইজিং এ গাড়ির জন্য প্রচুর ভর্তুকি দিচ্ছে। ব্রাসেলস বিশ্ববিদ্যালয়ের গবেষক ইসাবেলা ফেং মনে করেন, ইইউ-চীন বাণিজ্য খুব ধীরে ধীরে কম হতে থাকবে।

ফ্রান্সের পর সার্বিয়ায় যাবেন শি জিনপিং। ২৫ বছর আগে বেলগ্রেডে মার্কিন বোমা আঘাত করেছিল চীনা দূতাবাসকে। সে সময় যুগোস্লাভিয়ায় বিরুদ্ধে ন্যাটোর সংঘাতের অংশ ছিল ওই আক্রমণ।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির ঘোষণা শিগগিরই

পরে ওই ঘটনার জন্য ক্ষমা চায় যুক্তরাষ্ট্র। নিহত চীনা নাগরিকদের পরিবারকে ক্ষতিপূরণও দেয়। কিন্তু অনেকে এখনো মনে করেন, ইচ্ছাকৃতভাবেই এ বোমা ফেলা হয়েছিল।

বেলগ্রেডের গবেষক স্তেফান ব্লাদিস্লাভিলজেভ বলেন, চীনের কাছে এ ঘটনাটি একটা ঐতিহাসিক মুহূর্ত। বড় পশ্চিমা শক্তি তাদের ক্ষতি করেছিল। তারা এ ন্যারেটিভ নিয়ে চলতে চাইছে যে, বিশ্ব ব্যবস্থার পুনর্গঠন জরুরি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বনানী অবরুদ্ধ, স্লিপার বাস মালিকদের আন্দোলনে ভোগান্তি

স্লিপার বাস চলাচলের অনুমোদন ও একটি সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের দাবিতে...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা