আন্তর্জাতিক

ফের শক্তিশালী ভূমিকম্প তুরস্ক-সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : দু’সপ্তাহ যেতে না যেতেই তুরস্ক-সিরিয়া সীমান্তে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৪ বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সেন্টার। এ ঘটনায় তুরস্কে অন্তত তিনজন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। ধসে পড়েছে আরও কয়েকটি ভবন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত রাত ৮টা ৪ মিনিটে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৪। এর কয়েক মিনিট পরেই আঘাত হানে ৫ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূকম্পন।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, সোমবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের হাতায় প্রদেশে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে আঘাত হানা শক্তিশালী এ ভূকম্পন পার্শ্ববর্তী আন্তাকিয়া এবং ২০০ কিলোমিটার দূরে আদানায়ও অনুভূত হয়েছে।

এর কয়েক মিনিট পরে একই অঞ্চলে ফের আঘাত হানে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প। তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল হাতায়ের সামানদাগ জেলায়।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, রাতের ভূমিকম্পটি তুরস্ক ছাড়াও সিরিয়া, জর্ডান, ইসরায়েল এবং মিশরেও অনুভূত হয়েছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোয়লু বলেছেন, সবশেষ জোড়া ভূমিকম্পে তুরস্কে অন্তত তিনজন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।

হাতায়ের মেয়র জানিয়েছেন, ভূমিকম্পে শহরটিতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আলেপ্পোয় ধসে পড়া ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

তুরস্কের হাতায় প্রদেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। স্থানীয় দুর্যোগ সংস্থা সতর্ক করেছে, ভূমিকম্পের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৫০ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এ কারণে জনগণকে উপকূল থেকে দূরে থাকতে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে নৌকাডুবি, ২ পর্যটকের মৃত্যু

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানা ৭ দশমিক ৮ ও ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। কেবল তুরস্কেই মারা গেছেন ৪১ হাজারের বেশি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা