আন্তর্জাতিক

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬৪ জন।

আরও পড়ুন: শহীদের রক্ত বৃথা যেতে পারে না

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে দেশটির পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার কালার কাহার শহরের কাছে বাসটি খাদে পড়ে গেলে এই হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

উদ্ধারকারী কর্মী ও পুলিশ কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১২ জন যাত্রী মারা যান এবং অন্য চার জন রোববার হাসপাতালে মারা যান। মর্মান্তিক এই দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন। আহতদের কালার কাহারের তহসিল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চাকওয়ালের ডেপুটি কমিশনার কুরাতুলাইন মালিক বলেন, বিয়ের পার্টি শেষে যাত্রীরা ইসলামাবাদ থেকে লাহোরে ফিরছিল। ইসলামাবাদ-লাহোর মোটরওয়ের একটি বাঁকের মধ্য দিয়ে যাওয়ার সময় গাড়িটির ব্রেক-ফেল হয় এবং বাসটি বিপরীত দিক থেকে আসা দু’টি গাড়িকে ধাক্কা দেয়।

তিনি আরও বলেন, ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং তাদের রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ ত্রিশালের ৫ জনের যাবজ্জীবন

রেসকিউ ১১২২ এর জেলা ইনচার্জ ডা. আতিক আহমেদ জানান, একটি গাড়ি এখনও বাসের নিচে আটকে আছে। তিনি বলেন, ‘বাসটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমাদের আহত ব্যক্তি ও মৃতদেহগুলোকে বের করে আনতে সেটি কেটে ফেলতে হয়েছে। এ ঘটনায় কালার কাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডন ডটকমকে একজন পুলিশ কর্মকর্তা জানান, কালার কাহারের কাছে সল্ট রেঞ্জের পাহাড়ি এলাকা দিয়ে যাওয়া মোটরওয়ের বিপজ্জনক বাঁকে এই দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, ইসলামাবাদ-লাহোর মোটরওয়েতে গাড়ি চালাতে অভ্যস্ত নয় এমন চালকরা এই ধরনের মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হন। অধিকাংশ দুর্ঘটনা এই বাঁকটিতে ঘটে কারণ এটি বাঁকানো এবং ঢালু।

আরও পড়ুন: শর্ট সার্কিট থেকে গুলশানে আগুন

এদিকে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। পাশাপাশি আহত ব্যক্তিদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদানের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি !

আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে লিওনেল মেসির ব্যক...

বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার হওয়ার লড়াই, এগিয়ে কারা ? 

বিশ্বকাপের মঞ্চে ২১ বছরের কম বয়সী খেলোয়াড়দের পারফরম্যান্স, ব্যক্তিগত দক্ষতা এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা