সংগৃহীত ছবি
সারাদেশ

এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ১৫

জেলা প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শিবচরের কুতুবপুর এলাকার মুন্সিরবাজার সড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে খুলনা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি মহাসড়কের শিবচরের মুন্সিরবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

আরও পড়ুন : ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী পালিত

এ সময় বাসের ১৫ যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

পাইলট কাণ্ডে নেতানিয়াহুর সস্তা রাজনীতি

ইসরায়েলে উটকো ঝামেলা আর রাজনীতি যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। দুবাই থেকে তেল আবিব...

স্বর্ণ জয়ের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি

ভারতের টি-টুয়েন্টি ব্যাটিং লাইনআপের গভীরতা নিয়ে নতুন করে কিছু বলার নেই&mdash...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা