আন্তর্জাতিক

ফের মিসাইল ছুড়ল উ. কোরিয়া

সান নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়ার জবাবে কোরীয় উপদ্বীপের জলসীমায় আরও ২টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

আরও পড়ুন : শর্ট সার্কিট থেকে গুলশানে আগুন

সোমবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে মিসাইল দুটি নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে সিএনএন।

এ ঘটনায় জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্র দুটি জাপান সাগরে পতিত হয়েছে। তবে এগুলো জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে।

আরও পড়ুন : সরকার হস্তক্ষেপ করবে না

দেশটির সংবাদমাধ্যম বলছে, উত্তর কোরিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়ার জবাবে এই অনুশীলন পরিচালনা করা হয়েছে। পিয়ংইয়ং একে সুপার-লার্জ মাল্টিপল রকেটলঞ্চার এক্সারসাইজ বলে করেছে, যা একটি কৌশলগত পারমাণবিক হামলা।

প্রসঙ্গত, রোববার (১৯ ফেব্রুয়ারি) যৌথ বিমান মহড়া চালায় দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : মানুষের কল্যাণে কাজ করতে এসেছি

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর পক্ষ থেকে বলা হয়, উত্তর কোরিয়ার পক্ষ থেকে ‘নজিরবিহীন প্রতিক্রিয়ার’ হুমকির জবাবে এই মহড়া চালানো হয়েছে। এই মহড়ায় উভয়দেশের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান অংশ নেয়। যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর বি-১বি বোমারু বিমান মোতায়েন করা হয় এসব বিমানের নিরাপত্তায়।

দেশটি আরও জানিয়েছে, মার্চের মাঝামাঝি সময়ে যৌথ মহড়ার পরিকল্পনা করছে সিউল ও ওয়াশিংটন। এটি হচ্ছে দুই দেশের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় যৌথ মহড়া।

আরও পড়ুন : জঙ্গি হামলার আশঙ্কা নেই

এমন ঘোষণার পরই ক্ষেপে গিয়ে উত্তর কোরিয়া জানায়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যদি এমন মহড়া চালানোর দিকে অগ্রসর হয়, তা হলে নজিরবিহীন প্রতিক্রিয়া দেখানো হবে।

এর জেরেই শনিবার (১৮ ফেব্রুয়ারি) একটি দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা