আন্তর্জাতিক

জনসম্মুখে ১১ জনকে বেত্রাঘাত

সান নিউজ ডেস্ক: আফগানিস্তানের বাদাখশান প্রদেশে দুই নারীসহ ১১ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। খামা প্রেস’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে

তালেবান নিয়ন্ত্রিত দেশটির সুপ্রিম কোর্টের আদেশে বাদাখশানের ফাইজাবাদ শহরের একটি খেলার মাঠে জনসম্মুখে তাদের বেত্রাঘাত করা হয়।

দেশটির সরকারের বিবৃতির বরাত দিয়ে খামা প্রেস বলছে, বাদাখশানের উত্তরাঞ্চলীয় শহর ফাইজাবাদে নৈতিক অপরাধ ও ব্যভিচারের দায়ে ১১ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করেছে তালেবান প্রশাসন। মাঠে অভিযুক্তদের বেত্রাঘাতের সাজা দেখতে শত শত মানুষ জড়ো হন। তালেবান কর্তৃপক্ষ, স্থানীয় শিক্ষাবিদ ও বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে ওই ১১ জনকে বেত্রাঘাত করা হয়।

আরও পড়ুন: মানুষ ইভিএম বিশ্বাস করে না

এর আগে, তালেবানের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, দক্ষিণ হেলমান্দ প্রদেশের গ্রিশক জেলায়ও ১৬ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয় বলে খামা প্রেস জানিয়েছে।

দেশটির এই সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বিভিন্ন অপরাধের দায়ে অন্তত ২৫০ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করেছে তালেবান।

খামা প্রেসের প্রতিবেদন অনুযায়ী, তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজাদা আদালতে বিচারকদের শরিয়া আইন প্রয়োগের নির্দেশ দেওয়ার পর দেশটিতে গত নভেম্বর থেকে প্রকাশ্যে শাস্তির এই চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে ভারতীয় ছবি আমদানি

গত কয়েক মাসে তালেবান-নিয়ন্ত্রিত প্রশাসন হেলমান্দ, ফারাহ, তাখার, লোগার, কাবুল, বাদাখশান, উরুজগান, জাওজান, পারওয়ান, পাকতিয়া, পাকতিকা, লাঘমান এবং অন্যান্য কিছু প্রদেশসহ বিভিন্ন স্থানে অসংখ্য লোকজনের প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা কার্যকর করেছে।

তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। বিবাহ বহির্ভূত সম্পর্ককে আফগানিস্তানে অবৈধ হিসাবে দেখা হয়। আর এ ধরনের সম্পর্কে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তালেবান প্রশাসন প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা কার্যকর করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা