আন্তর্জাতিক

অর্থনৈতিক সংকটের মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, পাকিস্তান ইতোমধ্যেই খেলাপি হয়ে গেছে, নজিরবিহীন এক অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান।

আরও পড়ুন: মানুষের কল্যাণে কাজ করতে এসেছি

আর এর জন্য খাজা আসিফ পাকিস্তানের সামরিক বাহিনী, আমলাতন্ত্র এবং রাজনীতিবিদসহ ‘সবাইকে’ দায়ী করেছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানে বক্তৃতা দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

সেখানে তিনি বলেন, ‘আপনারা হয়তো শুনে থাকবেন যে, পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে বা খেলাপি রাষ্ট্রে পরিণত হচ্ছে বা বিপর্যয়কর পতন বা ভাঙ্গনের দিকে এগিয়ে যাচ্ছে। (এটা হবে, এখন আর এমন নয়) এটা ইতোমধ্যেই হয়েছে। আমরা একটি দেউলিয়া দেশে বাস করছি।’

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ল

প্রতিরক্ষামন্ত্রী বলেন, একটি স্থিতিশীল দেশ হওয়ার জন্য নিজের পায়ে দাঁড়ানো অপরিহার্য। তার ভাষায়, ‘আমাদের সমস্যার সমাধান দেশের মধ্যেই রয়েছে। আইএমএফের কাছে পাকিস্তানের সমস্যার কোনও সমাধান নেই।’

খাজা আসিফ বলেন, বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা গত সাত দশকে সংবিধান ও আইনের শাসনের প্রতি ন্যূনতম সম্মান দেখানোরই ফলাফল।

বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের নেতৃত্বাধীন সাবেক পিটিআই সরকারকে কটাক্ষ করে প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, আড়াই বছর আগে সন্ত্রাসীদের পাকিস্তানে আনা হয়েছিল যা শেষ পর্যন্ত সন্ত্রাসবাদের বর্তমান তরঙ্গে পরিণত হয়েছে।

আরও পড়ুন: টানা ৩০ বছর ক্ষমতায় থাকতেই হবে

করাচিতে পুলিশ সদর দপ্তরে হামলার বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, নিরাপত্তা সংস্থাগুলো কেপিওতে (করাচির পুলিশ কার্যালয়ে) হামলাকারীদের সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা