আন্তর্জাতিক

চীনকে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ‘নরজদারি’ বেলুনকাণ্ডের পর এবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধে, মস্কোকে সহায়তা করা নিয়ে চীনকে সতর্ক করলেন ।

আরও পড়ুন : কালশী ফ্লাইওভার উদ্বোধন ১০টায়

শনিবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে নিরাপত্তাবিষয়ক সম্মেলনের এক ফাঁকে সাইডলাইন বৈঠক করেন দেশ দুটির এই দুই শীর্ষ কর্মকর্তা। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্দেহভাজন চীনা ‘গুপ্তচর’ বেলুন নামিয়ে দেওয়া নিয়ে চলমান বিরোধের জেরে ওয়াং ই ওয়াশিংটনকে ‘হিস্টিরিয়াগ্রস্ত’ বলে তিরস্কার করেন।

বেইজিংয়ের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে আলোচনার সময় চীনা ‘গুপ্তচর’ বেলুন মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘনের নিন্দাও জানান তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়তে থাকা চীনের বেলুনটি বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয় সম্প্রতি। ওয়াশিংটনের দাবি, চীনা এই নজরদারি বেলুন যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছিল। এরপর থেকে দেশ দুটির সম্পর্ক আরও তলানিতে ঠেকে। চীন-যুক্তরাষ্ট্রের এই উত্তেজনা এমন একটি সময়ে বেড়ে গেছে যখন পশ্চিমারা ইউক্রেন যুদ্ধে বেইজিংয়ের প্রতিক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস উইথ চক টড-এ রোববার সকালে প্রচারিত একটি সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেন চীন রাশিয়াকে প্রাণঘাতী সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন এবং তিনি ওয়াংকে স্পষ্ট বলেছেন, এতে ‘গুরুতর’ প্রভাব পড়বে আমাদের সম্পর্কের মধ্যে।’

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

এদিকে, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনা ‘নজরদারি বেলুন’ ও সেটি ভূপাতিত করার বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জো বাইডেন এ আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা নতুন করে আরও একটি স্নায়ুযুদ্ধ চাইছি না।’ তবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কখন এ বিষয়ে কথা বলবেন সেটি নিশ্চিত করেননি তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা