আন্তর্জাতিক

সিরিয়ায় হামলা, নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহতম ভূমিকম্পের দু’সপ্তাহ যেতে না যেতেই ফের রক্তক্ষয়ী হামলার শিকার সিরিয়া। দেশটির মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আইএসের বর্বরোচিত হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৩ জন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: চায়না রেনেসাঁ হোল্ডিংসের সিইও নিখোঁজ

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সিরীয় বার্তা সংস্থা সানার বরাতে আল-জাজিরা জানিয়েছে, পালমিরা স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া মরদেহগুলোর মাথায় গুলির চিহ্ন ছিল।

ভুক্তভোগীরা মরুভূমিতে ট্রাফল সংগ্রহে গিয়েছিলেন বলে জানা গেছে। ট্রাফল হলো একধরনের দামি মাশরুম জাতীয় খাবার।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হোমস প্রদেশের পূর্বে আল-সোখনা শহরের দক্ষিণ-পশ্চিমে আইএস জঙ্গিদের আক্রমণে ৫৩ জন নিহত হয়েছেন। তারা মরুভূমির মধ্যে ট্রাফল সংগ্রহে গিয়েছিলেন। ওই সময় ভুক্তভোগীরা হামলার শিকার হন।

আরও পড়ুন: প্রাণহানির সংখ্যা ছাড়াল ৪৫ হাজার

পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ অডি জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪৬ জন বেসামরিক নাগরিক এবং সাতজন সেনা সদস্য রয়েছেন। আহত পাঁচজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বেঁচে যাওয়া একজন বার্তা সংস্থা সানাকে বলেছেন, আইএস জঙ্গিরা তাদের গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায়স্বীকার করেনি।

এদিকে, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানে ৭ দশমিক ৮ ও ৭ দশমিক ৬ মাত্রার দুটি ভয়াবহ ভূমিকম্প। এর আঘাতে নিহতের সংখ্যা এরই মধ্যে ৪৫ হাজার ছাড়িয়েছে। কেবল তুরস্কেই মারা গেছেন ৩৯ হাজার ৬৭২ জন এবং সিরিয়ায় মৃত্যু হয়েছে প্রায় ছয় হাজার জনের।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সিরিজ হামলায় নিহত ৬

এছাড়া তুরস্কে ভূমিকম্পে নিহত দেড় হাজারের বেশি সিরীয় নাগরিকের মরদেহ সিরিয়ায় ফিরিয়ে নেওয়া হয়েছে। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা