প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

শহীদের রক্ত বৃথা যেতে পারে না

সান নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুর নেতৃত্বে গতি পায় ভাষা আন্দোলন। আর ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারিকে ভাষা শহীদ দিবস পালনের দাবি তোলা হয়। বারবার আঘাত আসার পরও বাংলা আজ সগৌরবে দাঁড়িয়ে আছে। শহীদের রক্ত কখনও বৃথা যেতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ত্রিশালের ৫ জনের যাবজ্জীবন

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একুশে পদক প্রদান অনুষ্ঠানের বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে সাহিত্য চর্চায় কোনো বাধা নেই। যতই বাধা আসুক আমরা এ দেশকে এগিয়ে নিয়ে যাবো। শিক্ষা-দীক্ষা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি - সবদিক থেকে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।

বক্তব্য প্রদানের পর অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৯ বিশিষ্ট নাগরিক ও দুটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক ২০২৩’ তুলে দেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: শর্ট সার্কিট থেকে গুলশানে আগুন

এ বছর যারা একুশে পদক পেলেন, তারা হলেন: ভাষা আন্দোলন ক্যাটাগরিতে খালেদা মঞ্জুর-ই খুদা, বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক (মরণোত্তর) এবং হাজী মোহাম্মদ মজিবুর রহমান; শিল্পকলা বিভাগে অভিনয় ক্যাটাগরিতে মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ; সংগীত বিভাগে মনোরঞ্জন ঘোষাল, গাজী আবদুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর); আবৃত্তি বিভাগে জয়ন্ত চট্টোপাধ্যায়; শিল্পকলায় নওয়াজিশ আলী খান; চিত্রকলা বিভাগে কনক চাঁপা চাকমা; মুক্তিযুদ্ধ বিভাগে মমতাজ উদ্দিন (মরণোত্তর); সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর); গবেষণায় ডা. মো. আব্দুল মজিদ; শিক্ষায় অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম (মরণোত্তর); সমাজসেবায় সাইদুল হক ও অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম (মরণোত্তর); রাজনীতিতে আখতার উদ্দিন মিয়া (মরণোত্তর); ভাষা ও সাহিত্যে ড. মনিরুজ্জামান এবং শিক্ষা ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও সমাজসেবায় বিদ্যানন্দ ফাউন্ডেশন।

আরও পড়ুন: কেনা যাবে ফেসবুকের ‘ব্লু ব্যাজ’

১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ‘একুশে পদক’ প্রবর্তন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় স্বর্ণপদক, সম্মাননা সনদ ও নগদ অর্থ দিয়ে পুরস্কার প্রদান করে। গত বছর ২০২২ সালে ২৪ জন বিশিষ্ট ব্যক্তিকে মর্যাদাপূর্ণ একুশে পদক দেয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা