টেকলাইফ

কেনা যাবে ফেসবুকের ‘ব্লু ব্যাজ’

সান নিউজ ডেস্ক : ব্যবহারকারীদের কাছে ‘ব্লু ব্যাজ’ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। ডলার খরচ করে কেনা যাবে ভেরিফায়েড সেবা।

আরও পড়ুন : ট্রলের মুখে শাহরুখের স্ত্রী

রোববার (১৯ ফেব্রুয়ারি) ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা এই ঘোষণা দিয়েছে।

জানা গেছে, চলতি সপ্তাহে এই সেবা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু করা হবে। বিশ্বের অন্যান্য দেশেও শীঘ্রই এ সেবা চালু কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন : ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ৩৬

ব্লু ব্যাজের জন্য মাসিক খরচ হবে ১১.৯৯ ডলার। অন্যদিকে আইফোন ব্যবহারকারীদের জন্য লাগবে ১৪.৯৯ ডলার।

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, সরকারি সংস্থার দেওয়া পরিচয়পত্র দিয়ে ব্লু ব্যাজ নেওয়া যাবে। এতে ব্যবহারকারীর পরিচয় নকল করে কোনো ভুয়া অ্যাকাউন্ট থাকলেও ব্যবহারকারী নিজের সঠিক অ্যাকাউন্টটি তার জন্য সহায়ক হবে। এ সেবা নিলে ফেসবুকের গ্রাহক সহায়তা কেন্দ্র থেকে সরাসরি সেবা দেওয়া হবে।

আরও পড়ুন : ত্রিশালের ৫ জনের যাবজ্জীবন

জুকারবার্গ বলেন, এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়া অ্যাপের নিরাপত্তা ও সত্যতা উন্নত করবে।

মাতৃপ্রতিষ্ঠান মেটা জানিয়েছে, প্রদত্ত সাবস্ক্রিপশন সেবা এখনো ব্যবসার জন্য নয়। তবে যে কোনো ব্যক্তি অর্থ পরিশোধ করে এই সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন : গুলশানে বহুতল ভবনে আগুন

এই পদক্ষেপ আগের ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোকে কোনোরকম প্রভাবিত করবে না। তবে ব্লু ব্যাজটি আরও বেশি দৃশ্যমান হতে পারে।

প্রসঙ্গত, ২০২২ সালে ব্লু ব্যাজের পেইড ভার্সন চালু করেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

ডোপ টেস্ট নিয়ে কারা অধিদপ্তরের নতুন নির্দেশনা

কারা বিভাগকে মাদকমুক্ত রাখা এবং শৃঙ্খলাবাহিনী হিসেবে এর সুনাম বজায় রাখতে নতুন...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোরেলগঞ্জে শিক্ষককে মারধরের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল (স্নাতক...

ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যৌথ উদ্যোগে ক্ষুুদ্র ও মাঝ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা