ছবি : সংগৃহিত
টেকলাইফ

৫১টি স্টারলিঙ্কের ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ

সান নিউজ ডেস্ক : একযোগে অর্ধশতাধিক ইন্টারনেট স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।

আরও পড়ুন : বাংলাদেশের অর্জন একটি স্বর্ণসহ ১৩ পদক

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্টারলিঙ্কের ৫১টি ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে ফ্যালকন-৯ সিরিজের রকেটে করে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।

আরও পড়ুন : বিজয় কি-বোর্ড ব্যবহারের নির্দেশ

মহাকাশ গবেষণা বিষয়ক সংবাদমাধ্যম স্পেস ডট কমের প্রতিবেদন অনুসারে, গত ৯ জানুয়ারি প্রথমবারের মতো স্যাটেলাইটগুলো পাঠানোর কথা ছিল। কিন্তু বাজে আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) স্পেসএক্স আবারও উৎক্ষেপণের চেষ্টা চালায়। কিন্তু সে দফায়ও তারা ব্যর্থ হয়। পরে উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করা ১৫ জানুয়ারি। পরে অনিবার্য কারণবশত সেটি পরিবর্তন করে ১৮ জানুয়ারি করা হয়। কিন্তু সেদিনও ব্যর্থ হয় স্পেসএক্স।

আরও পড়ুন : গুগলের নতুন চমক

উৎক্ষেপণের মাত্র ৯ মিনিটের মাথায় ফ্যালকন-৯ রকেটের নিম্নাংশ মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে অবতরণ করে। পরে স্যাটেলাইটগুলোকে নিয়ে রকেটের উর্ধ্বাংশ স্যাটেলাইটগুলোকে নিয়ে কক্ষপথের দিকে এগিয়ে যায়।

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেকে উৎক্ষেপণের মাত্র ২৯ মিনিটের মাথায় ফ্যালকন-৯ এর উর্ধ্বাংশ ৫১টি স্যাটেলাইটকেই পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে স্থাপন করে।

আরও পড়ুন : ইন্টারনেটের গতিতে ১১৯তম বাংলাদেশ

স্টারলিঙ্ক হলো স্পেসএক্সের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী স্যাটেলাইটের সমষ্টি। বর্তমানে পৃথিবীর কক্ষপথে ৩ হাজারেরও বেশি স্যাটেলাইট চালু রয়েছে। এ সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

এ ছাড়া, স্পেসএক্স এরই মধ্যে মহাকাশে অন্তত ১২ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি পেয়েছে। আরও প্রায় ৩০ হাজার স্যাটেলাইট পাঠানোর জন্য অনুমতি চেয়েছে বিভিন্ন দেশের কাছে।

সান নিউজ/এসএম/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা